মামলায় আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের স্ত্রী মিসেস বিলকিস আক্তারকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ দুদকের উপ-পরিচালক আহসান আলী অধিকতর তদন্তের স্বার্থে খন্দকার মোশাররফের স্ত্রীকে তলব করে নোটিশ পাঠান। নোটিশে ৮ এপ্রিল সকাল ১০টায় তাকে দুদক কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
এর আগে গত ১৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা খন্দকার মোশারফকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
এদিকে গত ১২ মার্চ বুধবার রাত ১০টা ২৫ মিনিটে গুলশান-২ এর ৫৫ নম্বর রোডের নিজ বাসভবন থেকে খন্দকার মোশাররফকে আটক করে গুলশান থানা পুলিশ।
গত ৬ ফেব্রুয়ারি মানি লন্ডারিংয়ের অভিযোগে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রমনা মডেল থানায় মানি লন্ডারিংয়ের অভিযোগে ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রমনা থানার মামলা মামলা নং-১৩। দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে,২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার,দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা গোপন করে যুক্তরাজ্যের নয় কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা (আট লাখ চার হাজার ১৪২ দশমিক ১৩ বৃটিশ পাউন্ড) পাচার করেছেন সাবেক মন্ত্রী। তার ও তার স্ত্রী মিসেস বিলকিস আক্তারের যৌথ ব্যাংক হিসাবে (হিসাব নম্বর ১০৮৪৯২) এ অর্থ পাচার করা হয়েছে।
অর্থ পাচারের সঙ্গে তার স্ত্রী মিসেস বিলকিস আক্তার বা অন্য কারো সংশ্লিষ্টতা আছে কি না তা মামলার তদন্ত পর্যায়ে খতিয়ে দেখা হবে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১৩ এর ১৩ ধারা,২০০৯ এর ৪ ধারায় মামলাটি করা হয়েছে। এর আগে দুদক কার্যালয়ে এই মামলার অনুমোদন দেয়া হয়।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
অপরাধ
মোশাররফের স্ত্রীকে দুদকের জিজ্ঞাসাবাদ কাল
মামলায় আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের স্ত্রী মিসেস বিলকিস আক্তারকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ দুদকের উপ-পরিচালক আহসান আলী অধিকতর তদন্তের স্বার্থে খন্দকার মোশাররফের





