নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাইকোর্টের নির্দেশে জমা দেয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়, র‌্যাবের মহাপরিচালক ও পুলিশের আইজির পক্ষে  অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়, র‌্যাবের মহাপরিচালক ও পুলিশের আইজি পৃথকভাবে এ প্রতিবেদন জমা দেন। তবে তদন্ত প্রতিবেদনে কী আছে তা জানা যায়নি।
বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল নাজমুল হুদা।
সাত অপহরণ ও খুনের ঘটনায় পুলিশ, র‌্যাব ও সিআইডিকে আলাদাভাবে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই নির্দেশ অনুযায়ী আজ র‌্যাব ও পুলিশ তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়। র‌্যাব এ ঘটনার সঙ্গে জড়িত কি না সে বিষয়ে র‌্যাবকে তদন্ত করতে বলা হয়েছিল।
উ্ল্লেখ্য,গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। এর তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যায় একে একে ভেসে ওঠে সাতজনের মরদেহ।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে নজরুলের পরিবার মামলা করে।
[b]ঢাকা,কেএ ২ জুন (টাইমনিউজবিডি.কম) // এসআর[/b]