রাজধানীর কদমতলীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা রিয়াজুল ইসলাম লালুকে হত্যার ঘটনায় স্থানীয় সন্ত্রাসী ‘হাতকাটা’ নবীকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম আশিকুর রহমান শুক্রবার এ আদেশ দেন।

এর আগে তার দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় শ্যামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিয়াজুল ইসলাম লালুকে নিজ দোকানে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এর পরই নিহত রিয়াজুলের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় সন্ত্রাসী ‘হাতকাটা’ নবীর সঙ্গে বিরোধ থাকায় সেই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কদমতলী থানা পুলিশ বৃহস্পতিবার নবীকে আটক করেন।


ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ