আশিয়ান সিটির বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা করেছে সময় টেলিভিশন।
বৃহস্পতিবার সময় টেলিভিশনের প্রশাসন ও পরিচালনা প্রধান মো. আক্তার হোসেন বাদি হয়ে এ মামলা করেন।
মামলায় আশিয়ান হোমস লিমিটেডের এমডি মো. নজরুল ইসলাম ভূইয়া ও ডিএমডি মো. সাইফুল ইসলাম ভূঁঞাকে বিবাদী করেন।
মহানগর হাকিম জয়নব বেগম অভিযোগ আমলে নিয়ে বিবাদিদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।
মামলার এজহারে বলা হয়, আশিয়ান হোমস লিমিটেডের বিজ্ঞাপন প্রচারের জন্য সময় মাল্টি মিডিয়ার সাথে বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারের জন্য চুক্তিবদ্ধ হয়। এ চুক্তির প্রেক্ষিতে বাদির প্রতিষ্ঠান নিয়মিতভাবে বিজ্ঞাপন প্রচার করে আসছিল। বিজ্ঞাপন প্রচার বাবদ ৭৬ লক্ষ ৪৭ হাজার ৯শ’ ৫৭ টাকা পাওনা হয় সময় সংবাদ।
গত ২০ জানুয়ারি আশিয়ান হোমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম ভূঁঞা দু’টি চেক প্রদান করেন।
গত ২৮ জানুয়ারি চেক দুটি শাহজালাল ইসলামি ব্যাংকে উপস্থাপন করা হলে অপর্যাপ্ত অর্থের কারণে চেক দু’টি ডিজ অনার হয়।
[b]ঢাকা, জিই ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)
[/b]