এমএল পিনাক-৬ ডুবে যাওয়ার ঘটনায় বিআইডব্লিউটিএর দায়ের করা মামলায় গ্রেফতারকৃত লঞ্চ মালিক আবু বক্কর সিদ্দিক কালু ও তার পুত্র ওমর ফারুক লিমনকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে মুন্সীগঞ্জের আদালত।
জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদের আদালতে ২১ মিনিট শুনানি শেষে সোমবার বেলা ১১টায় অসামীদ্বয়ের জামিনের আবেদন নামঞ্জুর করে তিনি এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা লৌহজং থানার এস আই জুলহাস জানান, আসামীদের লৌহজং থানায় নেয়া হচ্ছে। এর আগে পুলিশ পিতা-পুত্র দু’জনের জন্যই সাতদিন করে রিমান্ড আবেদন করেছিল।
এর আগে গত ৪ আগস্ট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ার পদ্মায় ডুবে যায় পিনাক-৬ । এ দুর্ঘটনায় ৪৮ জন যাত্রীর লাশ উদ্ধার হয়েছে।
সরকারি হিসাবে এখও নিখোঁজ রয়েছে ৬২ যাত্রী। মাওয়া নৌ পরিবহন পরিদর্শক জাহাঙ্গীর হোসেন ভ্ইূয়া এ ঘটনায় বাদী হয়ে ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





