ঢাকার অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে ব্লগে আপত্তিকর মন্তব্য করায় সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ শুনানির তারিখ ফের পিছিয়ে আগামী ২৭ মার্চ ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার বিচারক ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-দুই স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
আজ ডেভিড বার্গম্যানের পক্ষে আদালত অবমাননার জবাব দাখিল করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। এরপর ট্র্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে এ বিষয়ে শুনানির জন্য ২৭ মার্চ দিন ধার্য করেন।
বার্গম্যানের পক্ষে আইনজীবী হিসেবে আদালতে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার সারা হোসেন। এছাড়া ডেভিড বার্গম্যানের বাবা ড. এলান বার্গম্যান, মা ড. ভেউরিকা বার্গম্যানও উপস্থিত ছিলেন।
গত ৬ মার্চ ডেভিড বার্গম্যানের পক্ষে ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান সময় চেয়ে আবেদন করলে ট্রাইব্যুনাল শুনানির জন্য আজ ১৮ মার্চ ধার্য করেন।
গত ২০ ফেব্রয়ারি ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন আ্দালত। নির্দেশ মতে গত ৬ মার্চ ট্রাইব্যুনালে হাজির হয়ে দুই সপ্তাহের সময় চেয়ে আবেদন করলে আজ শুনানির জন্য দিন ধার্য করা হয়।
গত ২০১১ সালের ১১ নভেম্বর ও ২০১৩ সালের ২৮ জানুয়ারি বার্গম্যান তার ব্লগে ট্রাইব্যুনাল নিয়ে যা লিখেছেন তা বিচার বিষয়ে হস্তক্ষেপের শামিল-এমন অভিযোগে ট্রাইব্যুনাল মন্তব্যের ব্যাখ্যা দেয়ার আদেশ দিয়ে আদালত অবমাননার রুল জারি করেন।
ব্লগে লেখার বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশনা চেয়ে আবেদন করেন হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। আবেদনের পক্ষে শুনানি করেন মিজান সাঈদ।
আদালত অবমাননার আবেদনে বলা হয়, সাংবাদিক ডেভিগ বার্গম্যান তার নিজস্ব ওয়েবসাইটে (bangladeshwarcrimes.blogspot.com) আযাদ জাজমেন্ট অ্যানালাইসিস-১; ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল অ্যান্ড ডিফেন্স ইনডিকোয়েন্সি এবং আজাদ জাজমেন্ট অ্যানালাইসিস-২; ট্রাইব্যুনাল অ্যাজাম্পশন শীর্ষক লেখা প্রকাশ করেন।
এসব লেখায় ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত পলাতক আবুল কালাম আযাদের রায় নিয়ে করা মন্তব্যে ট্রাইব্যুনালের মর্যাদাহানী হয়েছে বলে আবেদনে অভিযোগ করা হয়েছে।
একইসাথে আবেদনে উল্লেখ করা হয়, ডেভিড বার্গম্যানের ব্লগে দেলাওয়ার হুসাইন সাঈদীর রায় নিয়ে করা মন্তব্যেও আদালত অবমাননা হয়েছে।
বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বর্তমানে ইংরেজি দৈনিক ‘দ্য নিউএজ’র বিশেষ প্রতিনিধি। এছাড়া তিনি সংবিধান প্রনেতা ড. কামাল হোসেনের মেয়ের জামাই।
২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার আগে থেকেই এই বৃটিশ সাংবাদিক বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ বিষয়ে কাজ শুরু করেন।
একইসাথে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে গবেষণা, বিভিন্ন লেখালেখি ও কয়েকটি ভিডিও ডকুমেন্টারি তৈরি করেছেন ডেভিড বার্গম্যান।
২০১১ সালে আদালত অবমাননার অভিযোগের পর ভারতের তেহেলকা ডট কমের কাছে দেয়া এক সাক্ষাৎকারে নিজের জামায়াত সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেন বার্গম্যান। তিনি বলেন, বিষয়টি দুঃখজনক।
[b]ঢাকা / জিই / ১৮মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
ফের পেছালো বার্গম্যানের শুনানি
ঢাকার অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে ব্লগে আপত্তিকর মন্তব্য করায় সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ শুনানির তারিখ ফের পিছিয়ে আগামী ২৭ মার্চ ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান
খুলনা রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমানকে বদলি করে ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
বিধবা শারমিনের পাশে শ্রীপুর উপজেলা জামায়াত
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের অসহায় বিধবা শারমিনের জরাজীর্ণ বসতঘর সংস্কারের জন্য আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শ্রীপুর উপজেলা শাখা। মানবিক এই উদ্যোগে স্থানীয়দের মধ্যেও ইতিবাচক সাড়া পড়েছে।
কিশোরগঞ্জে পৃথক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২
কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) সকালে সদরের গাইটাল ও পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া নামকস্থানে এসব দুর্ঘটনা ঘটে।
সংসদে অর্থমন্ত্রী ইসলামী ব্যাংকে দ্রুতই এমডি নিয়োগ দেওয়া হবে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে মনোনয়ন চূড়ান্ত, দ্রুতই এই পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সন্ত্রাসবিরোধী আইনে আ. লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
















