শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে শারমিনের বাড়িতে গিয়ে তাঁর হাতে নগদ অর্থ তুলে দেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. জাহাঙ্গীর কবির এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শারমিন একটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করছিলেন। বৃষ্টির সময় ঘরের চাল দিয়ে পানি পড়া, দেয়ালের দুর্বল অবস্থা এবং নানা দুর্ভোগের কারণে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছিল। বিষয়টি জানতে পেরে মানবিক বিবেচনায় তাঁর বসতঘর সংস্কারের জন্য আর্থিক সহায়তা প্রদান করে শ্রীপুর উপজেলা জামায়াত।
অনুদান প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি মানবসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমেও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান বলেন, সমাজে অনেক মানুষ আছেন, যারা নীরবে কষ্টের জীবন কাটাচ্ছেন। তাদের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের দায়িত্ব। মানবিক মূল্যবোধ থেকেই এই সহযোগিতা করা হয়েছে।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. জাহাঙ্গীর কবির বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই প্রকৃত মানবসেবা। সমাজের প্রতিটি বিত্তবান ব্যক্তি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে দুঃস্থ মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ বলেন, মানুষের দুঃসময়ে পাশে থাকাই প্রকৃত সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সহায়তা পেয়ে বিধবা শারমিন আবেগাপ্লুত হয়ে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ঘরে বসবাস করছিলেন। ঘরটি সংস্কারের মতো সামর্থ্য ছিল না। এই সহযোগিতার মাধ্যমে ঘরটি সংস্কার করে নিরাপদে বসবাসের সুযোগ সৃষ্টি হবে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জামায়াতের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
এস