আটকের সময় তাদের হেফাজত থেকে ৬৭৪৮ পিস ইয়াবা, ১৪০ বোতল ফেন্সিডিল, ২২ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন ও ১৫ কেজি ৫৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা হয়েছে বলেও জানা গেছে।
এনএইচ





