রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় গ্রেপ্তারদের কাছ থেকে ২ হাজার ৪৬৭ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেনসিডিল ও ১১ কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা দায়ের করা হয়েছে।

এবিএস