রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ৫৫ হাজার পিস ইয়াবাসহ আটক চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এরা হলেন- আব্দুল্লাহ জুবায়ের, আইয়ুব আলী, শামসুল আলম ও মোস্তাকনি হোসেন ওরফে সানি।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই ওয়াহেদুর রহমান আসামিদের ঢাকার সিএমএম হাজির করে ১৫ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা রানী চক্রবর্তী প্রত্যেক আসামির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল রোববার গভীর রাতে ওই এলকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি গাড়ি ও ইয়াবা তৈরির যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই