বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাড়ে ৩৭ হাজার টাকা জরিমানা ও আদায় করেছেন ব্শ্বি ইজতেমা মাঠের আশপাশ এলাকার হোটেল রেস্তোরায়।

জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ সূত্রে জানা গেছে, টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠের আশপাশ এলাকায় বৃহস্পতিবার দুই দফায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে খাদ্যে ভেজাল ও ক্ষতিকর খাদ্য দ্রব্য রাখা ও বিক্রয়ের অভিযোগে বিশুদ্ধ খাদ্য আইনে পৃথক ১০টি মামলা ও সাড়ে ৩৭ হাজার টাকা জরিমান করা হয়।

এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান খান চারটি মামলায় সাড়ে ছয় হাজার টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ছয়টি মামলায় ৩১ হাজার টাকা জরিমানা করেন।

ইআর