পেট্রোবাংলার চেয়ারম্যান প্রফেসর ড. হোসেন মনসুরের নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য উদঘাটনের স্বার্থে তিতাস গ্যাস কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল আজিজসহ শীর্ষ ৮ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
রোববার দুদকের অনুসন্ধানী কর্মকর্তা ও উপপরিচালক আহসান আলী তিতাস গ্যাসের ওই ৮ কর্মকর্তারকে জিজ্ঞাসাবাদের জন্য তলবি নোটিশ পাঠান।
নোটিশে আগামী ২ এপ্রিল সকাল ১০টায় দুদক কার্যালয়ে তিতাসের, সাবেক এমডি খালিদ হাসান, জিএম মজিবুল হক ও ভোয়াতুল ইসলামকে হাজির হতে বলা হয়েছে।
আগামী ৩ এপ্রিল সকাল ১০টায় মহাপরিচালক হেদায়েত উল্লাহ, মহাপরিচালক লাবিদ উল্লাহ, মহাপরিচালক আবদুল আউয়াল শাহ ও শাহিনুর আলমকে দুদকের অনুসন্ধানী কর্মকর্তা দফতরে হাজির হতে বলা হয়েছে।
সূত্র মতে, গত ৪ বছরে পেট্রোবাংলার অধীনস্থ ১৩টি কোম্পানির বিভিন্ন পদে জনবল নিয়োগ,ক্রয় সংক্রান্ত বিষয়ে ঠিকাদার নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে নানা অনিয়ম এবং-দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক।
আর এই অনুসন্ধানী কার্যক্রমের স্বার্থে ওই ১৩ প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান এমডিসহ অর্ধশত কর্মকর্তাকে তলবের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
কারণ গত ৪ বছরে পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুরের একটি সিন্ডিকেট দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমান সম্পদ অর্জনের নানা অভিযোগ রয়েছে দুদকের কাছে ।
[b]ঢাকা, একে, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
তিতাস গ্যাসের এমডিসহ ৮ কর্মকর্তাকে দুদকে তলব
পেট্রোবাংলার চেয়ারম্যান প্রফেসর ড. হোসেন মনসুরের নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য উদঘাটনের স্বার্থে তিতাস গ্যাস কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল আজিজসহ শীর্ষ ৮ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন
মনিরুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
পলাতক সাবেক অতিরিক্ত আইজিপি (এসবি) মনিরুল ইসলাম ও তার স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব সায়লা পারভিনসহ চারজনের বিরুদ্ধে অবৈধ উপায়ে ৩৮ কোটি টাকা অর্জনের অভিযোগে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অন্য দুই আসামি হলেন মনিরুলের শ্যালক ও তার স্ত্রী।
দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান
ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার আগে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তার সম্মানহানি না করার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
আসিফ মাহমুদ ও স্ত্রীর সম্পদের তথ্য চাইল দুদক
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশা আক্তার পান্নার দেশ-বিদেশের সম্পদ, ব্যাংক হিসাব ও অর্থপাচারের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার কথা থাকলেও তিনি ৩০ দিনের সময় চেয়েছেন।
















