ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরউ)'র সভাপতি, নয়াদিগন্ত ও সকালের সম্পাদকসহ সাংবাদিক নেতাদের বিরুদ্ধে রুলের শুনানিকালে হাইকোর্টের বেঞ্চে সাংবাদিক ও আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
বুধবার বিচারক নাঈমা হায়দার ও বিচারক জাফর আহমদের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ হাতাহাতির ঘটনা ঘটে।
শুনানিকালে সাংবাদিকদের নিয়ে আইনজীবীরা বিরূপ মন্তব্য করলে এই হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ পরিবেশ শান্ত করার চেষ্টা করে।
এক পর্যায়ে বিচারকরা এজলাস থেকে উঠে যান। এরপর আদালতের বাইরে দুইপক্ষের মধ্যে হাতাহাতি ও বাকবিতণ্ডা হয়।
প্রসঙ্গত, কোর্টে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত হয়েছেন।
[b]ঢাকা, জিই ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম)
[/b]