রাজউকের উপ নগর পরিকল্পনাবিদ মো. আশরাফ আলী আখন্দ এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের সিনিয়র নির্বাহী কর্মকর্তা নাজিম নওয়াজ চৌধুরী বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদকের সহকারী পরিচালক এস এম রফিকুল ইসলাম বাদী হয়ে মতিঝিল মডেল থানায় ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এবং দন্ডবিধির ১০৯ ধারায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ১০।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৩ সালের ২৭ আগস্ট মো. হারুন অর রশীদ গং-এর আমমোক্তার বুড়িগঙ্গা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আলমগীর হোসেন রাজউকের অনুমতির জন্য আবেদন করেন।
তাদের আবেদনটি রাজউকের উপ নগর পরিকল্পনাবিদের দফতরে যায়। ওই আবেদনে রাজধানীর বাড্ডা ভূমি অফিসের মেরাদিয়া মৌজার মোট ১৬ কাঠা ভূমি ব্যবহারের ছাড়পত্র চাওয়া হয়।
কিন্তু রাজউকের উপ নগর পরিকল্পনাবিদ মো. আশরাফ আলী আখন্দ আবেদনকারীকে জানান তার আবেদন বিবেচনার কোনো সুযোগ নেই। করেণ ওই ভূমিটি ইস্টার্ন হাউজিংয়ের লে-আউটের অন্তর্ভুক্ত। এ ছাড়া ওই জমিটি ব্যবহার ছাড়পত্র প্রদান না করার জন্য রাজউক কর্তৃপক্ষের কাছে ইস্টার্ন হাউজিং অনুরোধ করেছে।
জমির প্রকৃত জমির মালিকপক্ষকে জমির ছাড়পত্র প্রদান না করে হয়রানি করেছেন। একই সঙ্গে অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজেরা লাভবান হয়েছেন। ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তি যোগ্য অপরাধ।
একে





