রাজধানীর বনানী এলাকা থেকে নাসির উদ্দিন নামের শিক্ষামন্ত্রণালয়ের এক কর্মচারী নিখোঁজ হয়েছেন। তার সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন স্বজনরা।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নাসির উদ্দিনের শ্বশুর আব্দুল মান্না বনানী থানায় জিডি (যার নং ১২১৮) করেছেন বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, নিখোঁজ নাসির উদ্দিন শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী। তিনি বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারী কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিবও।
নাসিরের ভায়রা নাইম আহমেদ জুলহাস জানান, গতকাল (বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে বানানী ‘আর এম’ নামে একটি গ্রুপে যান নাসির। সেখান থেকে বের হয়ে নাসির তার স্ত্রী ও মন্ত্রণালয়ের লোকজনের সাথে কথাও বলেন। কিন্তু দুপুর ২টার পর তার সঙ্গে থাকা দু’টি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
এমবি





