একুশে টিভির বিশেষ প্রতিনিধি অখিল পোদ্দারকে নির্যাতনের ঘটনায় মামলা নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী মনজিল মোরসেদ অখিল পোদ্দারের পক্ষে রিট আবেদনটি দায়ের করেন। আজ দুপুরের পর রিটটির শুনানি হতে পারে।
এর আগে গত ২৭ আগস্ট কুষ্টিয়া থেকে খোকশায় নিজ বাড়িতে ফেরার পথে মোটরসাইকেল থামিয়ে অখিল পোদ্দারকে বেধড়ক মারধর করে এবং হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যায় পুলিশ।
পরে স্থানীয় সাংবাদিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় কুমারখালি থানার জড়িত এএসআই আবুল কালাম আজাদকে ওইদিনই জেলা পুলিশে প্রত্যাহার করে নেয়া হয়।
ঢাকা, কেএ, ৭ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, এআর





