বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক জয়নাল আবেদীনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ।
সোমবার ১০ দিনের রিমান্ডের আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৫ এপ্রিল আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে দুদক। ওই দিন আসামিকে কারাগারে পাঠিয়ে সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত।
এমই





