জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
বিচারের শেষ পর্যায়ে থাকা অবস্থায় মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগের চ্যালেঞ্জ করে গত ৯ মার্চ হাইকোর্টে রিট করেন খালেদা জিয়া। রিটে দাবি করা হয়, যথাযথ প্রক্রিয়া অনুসরন না করেই তদন্তকারী কমকর্তা নিয়োগ দেয়ো হয়েছিল। যখন তিনি রিট আবেদন করেন তখন মামলার সাক্ষীদের জেরা শেষে যুক্তিতর্ক উপস্থাপন চলছিল।
আবেদনের পক্ষে অ্যাডভোকেট এ জেড মহম্মদ অালী ও দুদকের পক্ষে খোরশেদ আলম খান শুনানি করেন।
এম আর





