দক্ষিণ কেরানীগঞ্জের একই পরিবারের চারজন খুনের ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ডে বলে ধারণা করছে পুলিশ। খুনিরা ঠাণ্ডা মাথায় বাসায় ঢুকে মুখ ও হাত- পা বেধে শ্বাস রোধ করে হত্যা করেছে পরিবারটিকে।
বুধবার বেলা সাড়ে ৪ টার দিকে ঘটনাস্থলে এসে ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান এ কথা বলেন। খুনিদের ধরতে বাসা থেকে যথেষ্ট আলামত পাওয়া
গেছে বলেও জানান তিনি। তবে নিহত পরিবারের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।এদিকে বাসা থেকে আলামত হিসেবে একটি ভাঙ্গা মোবাইল সেট, মানি ব্যাগ, মাদকসেবনের সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এঘটনায় বাসার কেয়ারটেকার সোহেল ও স্থানীয় সিএনজি চালাক আক্কাসকে আটক করেছে পুলিশ।
কলাকান্দি এলাকার ৮ নং ওয়ার্ডের মেম্বর বাবুল দেওয়ান জানান, সিএনজি চালকআক্কাসের মাধমে কেয়ারকেটার সোহেল ২ মাস আগে বাসাটি ভাড়া নেয় পরিবারটিকে।
তিনি আরো জানান, সকালে তার ভাগ্নে কাজী স্বপন ফোন দিয়ে জানায় এলাকার ছয়তলার দ্বিতীয় তলায় চারজনকে মেরে ফেলা হয়েছে। তিনি ফোন পেয়ে সঙ্গে সঙ্গে
ঘটনাস্থলে আসেন। বাসার দরজা খুলে তিনি গন্ধ পেয়ে ভেতরের প্রবেশ করেন।
এরপর বাসার একটি কক্ষের ভেতরর খাটের নীচে দুইটি লাশ। এরপর খাট জাগিয়ে আরোদুই বাচ্চার লাশ দেখতে পাই। প্রতিটি লাশের কাপড় দিয়ে মুখ বাধা ছিলো।
এদিকে এলাকার বিভিন্ন হত্যাকাণ্ডের প্রসঙ্গে মেম্বার, ‘তিন মাসের মধ্যেচারটি লাশ উদ্ধার করা হয়েছে আট নম্বর ওয়ার্ড থেকে। এই এলাকায় প্রায়ই এইরকম লাশ উদ্ধার হয়।’
এদিকে বাসায় গিয়ে দেখা গেছে, শুধু কিছু কম্বল এবং একটি চৌকি পড়ে আছে। এই চৌকির নীচেই লাশ গুলো ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচ হাজার টাকা মাসিক ভাড়ায় সাতজন থাকার কথাবলেতারা বাসাটিতে উঠে। ঘটনার এক সপ্তাহ পর্যন্ত বাসাটিতে সাতজনই ছিল।
সোহেলের বরাত দিয়ে পুলিশকে জানিয়েছে, বাসায় উঠার আগে ভাড়াটিয়া পুরুষসদস্যনিজেকে কাঁচামালের ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিল। সে আব্দুল্লাহপুরসহ পাশ্ববর্তী বিভিন্ন বাজারে কাঁচামালের ব্যবসা করেন।
বাসাটির দু’তলার ভাড়াটিয়া পাপিয়া আক্তার জানান, দুই মাস আগে তারা বাসাটিভাড়া নেয়। তবে বেশীর ভাগ সময় তাদের বাসাটি তালাবদ্ধ থাকত। তারা কারো
সঙ্গেই কথা বলত না। ভাড়াটিয়ার বাচ্চারাও বাসার বাইরে খেলতে আসত না।তাদের নামও তিনি জানেন না।
গত ২/ত দিনে পাশের বাসার থেকে কোন চিৎকার বা কান্নার আওয়াজ পেয়েছেন কিনাএমন প্রশ্নে জবাবে তিনি বলেন, এ ধরনের কোন আওয়াজ আমি পায়নি।
ঢাকা, জেইউ, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





