বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে করা আবেদনের বিষয়ে হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। প্রথম দিনের এ শুনানি শেষে বৃহস্পতিবার পর্যন্ত শুনানি মুলতবি করেছেন আদালত।
বুধবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়।
আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম।
গত ১৩ এপ্রিল অভিযোগ গঠন বাতিল চেয়ে খালেদা জিয়ার পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নিম্ন আদালতে আবেদনটি করেন।
গত ১৯ মার্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া,সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক বাসুদেব রায়। একই সাথে আগামী ২১ এপ্রিল মামলার শুনানি জন্য দিন রেখেছে আদালত।
এরপর থেকে বিএনপি এই দুই মামলার অভিযোগ গঠনের ওই আদেশ বাতিল চেয়ে আন্দোলন করে আসছে।
বিএনপি নেতাদের অভিযোগ,যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরণ না করে বিচারক বাসুদেব রায় খালেদার বিরুদ্ধে দুই মামলার অভিযোগ গঠন করেছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। মামলাটির অভিযোগপত্র গত ১৫ জানুয়ারি আমলে নিয়েছেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।
এ মামলার অপর আসামিরা হলেন,খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরী,নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না,ঢাকা সিটি করপরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ও খোকার সাবেক একান্ত সচিব মনিরুল ইসলাম খান। এ মামলায় হারিস চৌধুরী পলাতক রয়েছেন এবং বাকি আসামিরা জামিনে আছেন।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করে দুদক।
এ মামলায় খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনকে আসামি করে ২০১০ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয় দুদক। এ মামলার অপর আসামিরা হলেন-মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরীফ উদ্দিন আহমেদ,ড.কামাল উদ্দিন সিদ্দিকী (পলাতক)ও মামুনুর রহমান (পলাতক)।
[b]ঢাকা, কেএ, ১৬ এপ্রিল (টাইমনিউজ.বিডি) // জেএ[/b]
অপরাধ
খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন বাতিলের শুনানি শুরু
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে করা আবেদনের বিষয়ে হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। প্রথম দিনের এ শুনানি শেষে বৃহস্পতিবার পর্যন্ত শুনানি মুলতবি





