জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ রোববার পর্যন্ত স্থগিত করেছেন আদালত। বুধবার আদালত এ আদেশ দেন।
এর আগে খালেদা জিয়ার জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেয়া আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে করা আবেদনের শুনানি করে গতকাল মঙ্গলবার জামিন আদেশ বহাল রাখেন চেম্বার আদালত। বিষয়টি আপিল বেঞ্চের আজকের কার্যতালিকার এক নম্বরে রাখার নির্দেশও দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার সকালে খালেদা জিয়ার জামিন আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আলাদা দুটি আপিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকার।
আদালতে খালেদা জিয়ার পক্ষে এ জে মোহাম্মদ আলী, দুদুকের পক্ষে খুরশীদ আলম খান ও সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।
বিস্তারিত আসছে....
জেড





