জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় স্বাক্ষগ্রহণের শুনানীতে বকশিবাজারের আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত বিশেষ আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার বেলা সাড়ে ১২ দিকে তিনি রাজধানীর বকশিবাজারের আলিয়া মাদ্রাসার মাঠে উপস্থিত হন। এর আগে বেলা সাড়ে ১১টায় তিনি গুলশানের বাসভবন থেকে রওনা দেন।
তার হাজিরাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে বিএনপি সমর্থিত বিপুল সংথ্যক আইনজীবী উপস্থিত রয়েছেন। এছাড়াও আদালত এলাকার আশেপাশে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছেন।
এছাড়াও সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত হয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্ট আহমদ আযম খান, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সাধারন সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।
সকাল থেকে তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হয়েছেন।
এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হয়েছে। পোশাকধারী র্যাব-পুলিশের পাশাপাশি সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীরা সদস্যরা দায়িত্বে রয়েছেন।
এমএইচ/ইআর





