বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে উজোবাজারে সাজেক সড়কে অবরোধ চলাকালে ব্যারিকেড সরিয়ে পর্যটকদের খাগড়াছড়িতে নেওয়ার চেষ্টা করলে গোলাগুলি শুরু হয়।
সর্বশেষ খবর অনুযায়ী, পর্যটকরা নিরাপদে দিঘীনালার কাছাকাছি পৌঁছেছেন। সকালে অবরোধের মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তায় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাত্রা করেন প্রায় ৩ হাজার পর্যটক। তবে সকাল সাড়ে ৮টার দিকে সাজেক থেকে ছেড়ে আসা পর্যটকবাহী গাড়িগুলো উজোবাজারে পৌঁছালে অবরোধকারীদের বাধার মুখে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
দুই সংগঠনের দ্বন্দ্বে সড়ক অবরোধ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই রাজনৈতিক সংগঠনের মধ্যে বিরোধের জেরে সাজেক সড়কে অবরোধের ডাক দেয় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারি অ্যাসোসিয়েশন।
তবে এ ঘটনায় সংশ্লিষ্ট অভিযোগ অস্বীকার করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা।
তিনি বলেন, এসব ইউপিডিএফের ষড়যন্ত্রমূলক অপপ্রচার। দীর্ঘদিন ধরে সাজেকে ইউপিডিএফ যে সন্ত্রাসী তৎপরতা ও জনগণের ওপর নির্যাতন চালাচ্ছে, সেখান থেকে মানুষের দৃষ্টি সরাতেই তারা এ কাজ করছে বলে দাবি করেন তিনি।
এনএইচ
















