মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধূরী ও জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের রিভিউ আবেদন শুনানির জন্য ২ নভেম্বর দিন ধার্য করেছে আদালত।

মঙ্গলবার সকালে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বারপতি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ দিন নির্ধারণ করেন। আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

 

প্রসঙ্গত, এর আগে গত ১৪ অক্টোবর সকালে মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিল বিভাগে রিভিউ আবেদন দাখিল করেন আলী আহান মুজাহিদের আইনজীবী শিশির মুহ্ম্মাদ মনির এবং একইদিন সালাউদ্দীন কাদের চৌধুরীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম রিভিউ আবেদন করেন।

পরদিন বৃহস্পতিবার এই দুই নেতার রিভিউ আবেদন দ্রুত শুনানির দিন ধার্যের জন্য সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালতে রাষ্ট্রপক্ষ আবেদন করে। 

এমএইচ