চট্টগ্রামের চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলায় বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীসহ চারজনের আপিল আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট।
বিচারপতি রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার আপিল গ্রহণ করেন। একই সঙ্গে তাদের দেওয়া জরিমানার আদেশ স্থগিত করেছেন আদালত।
আপিল আবেদনকারী বাকি তিনজন হলেন-প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী,জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুর রহীম,উপ-পরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন।
নিজামীর পক্ষে খন্দকার মাহবুব হোসেন ও বাকিদের পক্ষে মো. আহসান এ আবেদন করেন।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুতফুজ্জামান বাবরসহ ১৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। এ ছাড়া অস্ত্র আটক মামলার দুটি ধারায় এই ১৪ জনকে যাবজ্জীবন ও সাত বছর কারাদণ্ডের আদেশ দেয় চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১।
এরমধ্যে নিজামীকে অস্ত্র আইনে করা মামলায় যাবজ্জীবন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় মৃত্যুদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানা করে আদালত। এর বিরুদ্ধে উচ্চআদালতে আবেদন করে আসামিপক্ষ।
[b]ঢাকা, কেএ, ১৬ এপ্রিল (টাইমনিউজ.বিডি) // জেএ[/b]
অপরাধ
নিজামীসহ ৪ জনের আপিল আবেদন গ্রহণ
চট্টগ্রামের চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলায় বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীসহ চারজনের আপিল আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট





