আনন্দ শিপইয়ার্ডের ১ হাজার ৩০০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে ৩ লিজিং প্রতিষ্ঠানের ৩কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
মঙ্গলবার দুদক উপ পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন টিম সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করেন।
আজ দুদকে এসেছেন,৩ লিজিং প্রতিষ্ঠানের মধ্যে; 'ফারইস্ট ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি.এর এমডি শান্তা সাহা, আইডিএলসি ফাইনান্স লি.এর কর্ণধার মুশতাক আহমেদ, ন্যাশনাল হাউজিং ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি'.এর ভিপি মো. কামাল পাশা।
এছাড়া আগামীকাল দুদকে সাকাল সাড়ে ৯ টায় আসছেন, 'প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইনান্স লি.এর ডিএমডি মাসকুর আহমেদ এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইনান্স কোম্পানি লি'.এর এমডি ইনামুর রহমান।
সূত্র মতে, দুদকের অনুসন্ধানী টিম ইতোমধ্যে আনন্দ শিপইয়ার্ডের ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের সহায়তার অভিযোগে ৭ ব্যাংকসহ ১২ প্রতিষ্ঠানের অর্ধশতাধিক কর্মকর্তাকে নোটিশ পাঠিয়ে দুদকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন।
জানা যায়, আলোচিত ৭ ব্যাংকের মধ্যে রয়েছে; ইসলামী ব্যাংক লি.(কারওয়ান বাজার শাখা), এবি ব্যাংক লি.(কারওয়ানবাজার শাখা), মার্কেন্টাইল ব্যাংক লি. (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট শাখা), ওয়ান ব্যাংক লি. (মতিঝিল শাখা), জনতা ব্যাংক লি.(লোকাল অফিস), এনসিসি ব্যাংক লি. এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি. (প্রধান শাখা)।
একে





