রোববার (১৫ জানুয়ারি)দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের ত্রক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।
উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরির্দশক মো:মিজানুর রহমান সহ মাটিরাঙ্গা থানার পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমান আদালতের ত্রক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব জানান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯-এর ৫৩,৩৭, ও ৫১ ধারায় মাটিরাঙ্গা বাজারের মাটিরাঙ্গা মাতৃ ভান্ডার, রহমানিয়া বেকারি , নিউ ভাই ভাই রেস্তোরাঁ, তিনটি প্রতিষ্ঠানকে ৩০,০০০/ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এন





