রাজধানীর মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে মহসীন আলী (২৮) নামে এক শ্রমিক স্যানিটারি পাইপ লাগাতে গিয়ে নিচে পড়ে মারা যায়। শনিবার বিকেল ৪টায় মিরপুর ৬ নম্বর সেকশনের ৩ নম্বর বাড়িতে দুর্ঘটনাটি ঘটে।
নিহত শ্রমিক মহসীনের সহকর্মী আবদুল হাকিম সাংবাদিকেদের বলেন, ‘ ৬ তলার উপরে মহসীন পাইপ লাগানোর কাজ করছিল। আমি নিচে দাঁড়াইয়া ছিলাম। দেখি ওপর থেকে সে নিচে পড়ে গেছে। পরে মহসীন আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসেন সহকর্মী আবদুল হাকিম।
তিনি আরো বলেন, সন্ধ্যা ৬টার দিকে আহত ওই শ্রমিককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মহসীনের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানায়। তার বাবা মো. রফিকুল ইসলাম। মিরপুর ১০ নম্বর সেকশনের ১১ নম্বর রোডের ‘ই’ ব্লকে থাকতেন মহসীন।
একে
অপরাধ
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে মহসীন আলী (২৮) নামে এক শ্রমিক স্যানিটারি পাইপ লাগাতে গিয়ে নিচে পড়ে মারা যায়। শনিবার বিকেল ৪টায় মিরপুর ৬ নম্বর সেকশনের ৩ নম্বর বাড়িতে দুর্ঘটনাটি ঘটে।