ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদসহ ৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার কুষ্টিয়া জেলা আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। কুষ্টিয়া জেলা কারাগারের কারাপরিদর্শক এনামুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
সুত্র জানায়, এর আগে সোমবার দুপুরে রাশেদ এবং বিএনপি-ছাত্রদলের ৪ নেতাকর্মী কুষ্টিয়া জজ কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবদেন করে। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটককৃত অন্যরা হলেন-কুষ্টিয়া শান্তিডাঙ্গা ওয়ার্ড বিএনপির সভাপতি ইমরান হোসেন মিলন, কুষ্টিয়া লক্ষীপুর পশ্চিম আবদালপুর ইউনিয়ন বিএনপি নেতা কামাল, স্থানীয় ছাত্রদল নেতা হারুন ও নাজমুল।
বলেন, ‘ছাত্রদল সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদসহ আরও চারজন বিএনপি-ছাত্রদল নেতা কুষ্টিয়া জেলা কোর্টে হাজির হয়ে আত্মসমর্পণ করে। বর্তমানে তারা কারাগারে রয়েছে।'
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদের নামে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় বিশ্ববিদ্যালয়ের গাড়ি পোড়ানোসহ আটটি মামলা রয়েছে। এর মধ্যে সে ৫টি মামলায় জামিনে ছিল।
এসএইচ





