রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তহবিলে জমা না দিয়ে অর্থ আত্মসাৎ করার অভিযোগে তাদের নামে এ মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুদকের সহকারী পরিচালক এসএম রফিকুল ইসলাম বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন।
রাজউকের ইলেকট্রিশিয়ান হাওলাদার মাহবুব আলম এবং নিম্নমান সহকারী মো. রফিকুল ইসলামকে মামলায় আসামি করা হয়।
এজাহারে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে আসামিরা ‘ফ্যামেলি ডেভলপমেন্ট অ্যান্ড ডিজাইন লিমিটেড’ নামে ডেভেলপার কোম্পানির কাছ থেকে সাইনিংমানি ও জরিমানা বাবদ ৯ লাখ ৭০ হাজার টাকা গ্রহণ করেন।
পরবর্তী সময়ে ওই টাকা রাজউকের তহবিলে জমা না দিয়ে তারা আত্মসাৎ করেন।
এমকে





