চ্যানেল আইয়ের ‘কাফেলা’ অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীর হত্যার মামলার বাদি ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে হামলা চালিয়ে গুরুত আহত করেছে দূর্বত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উত্তর শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

তবে ইমরান হোসেন তুষার হাসপাতালে অভিযোগ করেন, ফারুকী হত্যা মামলার বাদি হওয়ায় তার উপর জামায়াত-শিবির এই হামলা করেছে।

হাসপাতালে ইমরান হোসেন তুষার জানান, রাত ৮টার দিকে তিনি ফকিরাপুল থেকে উত্তর শাহজাহানপুর বাসায় ফিরছিলেন। তখন উত্তর শাহজাহানপুর রেলওয়ে কলোনীর মাঠে পৌছালে ৭/৮ জন যুবক তাকে মাঠের কোনায় নিয়ে যায়। সেখানে তাকে লাঠি দিয়ে পেটাতে থাকে।

তিনি আরো বলেন, তাকে মারা হচ্ছে কেন জানতে চাইলে দুর্বত্তরা তাকে বলেন, ‘তোর বাসা কই। মাতবুরিতো ভালোই শিখছস।’ তখন তিনি চিৎকার করলে ওই যুবকরা পালিয়ে যায়।

পরে তাকে ইসলামী ছাত্র ফ্রন্টের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

জেইউ, কেবি