জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদনের শুনানিতে আদালতে হাজির হয়েছেন খালেদা জিয়া।

এ উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগমনকে সামনে রেখে রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী জজকোর্ট এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

রোববার সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

পুলিশ, র‍্যাবের পাশাপাশি মোতায়েন করা হয়েছে কয়েক প্লাটুন বিজিবি।

লালবাগ পুলিশের এডিসি আবিদা সুলতানা জানিয়েছেন, আদালতে খালেদা জিয়ার হাজিরা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খালেদা জিয়ার নিরাপত্তায় যেন কোনো ত্রুটি না থাকে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। যেকোনো ধরনের নাশকতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

এসএইচ