তরুণ কবি ও সাহিত্য কাগজ ‘ডাকটিকিট’ এর সম্পাদনা পরিষদের সদস্য হাসনাইন ইকবালকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
পারিবারিক সূত্র জানিয়েছে, গত রোববার ভোর আনুমানিক সাড়ে ৫টায় মিরপুর ডিওএইচএস-এর বাসা থেকে বেরিয়ে যান ইকবাল। সঙ্গে মোবাইল, মানিব্যাগ কিছুই নেননি। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।
সোমবার বিকেল ৫টা পর্যন্ত তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের বাসা ও হাসপাতালগুলোতে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি।
বিষয়টি উল্লেখ করে রোববার সন্ধ্যায় রাজধানীর পল্লবী থানায় একটি জিডি করেছেন ডাকটিকিটের উপদেষ্টা ও মাস্তুল গ্রুপের প্রধান বোরহান মাহমুদ। জিডি নং- ১০৭৪।
কবি হাসনাইন ইকবালের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে। তিনি বাংলাদেশ প্রতিদিনের প্রদায়ক ও বাংলানিউজের আন্তর্জাতিক ডেস্কসহ বিভিন্ন সাময়িকিতে কাজ করেছেন।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





