ছয় কর্মীকে সাময়িক বরখাস্ত করার কারণ জানতে চেয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের মেজর জেনারেল মঈন উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে রুল জারী করেছেন হাইকোর্ট।
এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানী করে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
আজ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানী করেন অ্যাডভোকেট মতিলাল বেপারী।
আগামী চার সপ্তাহের মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন, বোর্ডের পরিচালক (মানব সম্পদ) ওহিদুল ইসলাম, রংপুর পল্লী বিদ্যু সমিতি-২ এর জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) রতিন্দ্রনাথ বর্মন, রংপুর পল্লী বিদ্যু সমিতি-২ এর সহকারী (অর্থ) রফিকুল ইসলামকে আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
রংপুর পল্লী বিদ্যুত সমিতি-২ এর কর্মচারী আবুল খায়ের, আলমগীর হোসেন, তৈয়ব আলী, ফখরুল আলম, মো: মাসুদ রানা ও মোস্তাফিজুর রহমানকে পল্লী বিদ্যুতায়ন বোর্ড সাময়িক বরখাস্ত করে । সে আদেশের বৈধতা চ্যালেঞ্চ ১৩/৪/২০১৬ করে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানী শেষে আদালত আজ এ আদেশ দেন।
মামলার বিবরণ থেকে আরো জানা যায়, লাইনম্যান সাফিয়ার রহমানকে রংপুর থেকে সিলেটে বদলি করায় ঘটনাকে কেন্দ্র মানব বন্ধন করে ঐ কর্মীরা। এর জের ধরে রংপুর পল্লীবিদ্যুত সমিতি-২ এর ম্যানেজার সোহরাব হোসেন এই ছয়জনকে সাময়িক বরখাস্ত করে। পরে এদেরকে স্থায়ীভাবে বরখাস্ত করতে চায় সমিতি। আদেশের বৈধতা চ্যালেঞ্চ করেপল্লী বিদ্যুত সমিতির ম্যানেজার এই ছয়জনসহ ৩২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। মামলাটি বর্তমানে জেলা জজ কোর্টে বিচারাধীন আছে।
এমআইএস





