রাজধানীর ভাটারা ও ধানমন্ডি থানা এলাকা থেকে আজ শুক্রবার সকালে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কে বা কারা লাশ দুটি ফেলে গেছেন, এ ব্যাপারে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।

ভাটারা থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বলেন, সকাল সাড়ে আটটায় আগে নুরেরতলা আশরাফিয়া মাদ্রাসার কাছে মোহাম্মদ ইদ্রিস আলীর পারিবারিক কবরস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি কীভাবে এখানে এল, এ ব্যাপারে তদন্ত চলছে।

ধানমন্ডি এলাকা থেকে উদ্ধার হওয়া নবজাতকের লাশটি কোত্থেকে পাওয়া গেছে, কর্তব্যরত পুলিশ জানাতে পারেননি। তিনি বলেন, নবজাতকের লাশ পাওয়ার বিষয়টি তাঁরা শুনেছেন। এ ব্যাপারে এখনো তাঁরা বিস্তারিত জানেন না।
এমই