পুলিশের হামলায় অগ্নিদগ্ধ হয়ে চা বিক্রেতা বাবুল মাতুব্বরের মৃত্যুর ঘটনায় রাজধানীর মিরপুরে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহীন মণ্ডলকে প্রত্যাহার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সর্দার।

তিনি জানান, আজ শুক্রবার তাকে প্রত্যাহার করে রাজারবাগে পুলিশের কেন্দ্রীয় রিজার্ভ শাখায় যুক্ত করা হয়েছে।

এসএইচ