এর আগে, গত রোববার (১১ অক্টোবর) অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসন। এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, অনিবার্য কারণে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। একই সঙ্গে সেখানে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
এর আগে, সাজেকে কিছু সশস্ত্র ব্যক্তির অবস্থানের অভিযোগ তুলে রোববার সকালে দুটি সংগঠন অবরোধের ডাক দেয়। পরে পর্যটকদের যাতায়াতের সড়কের গঙ্গারাম বাজার এলাকায় অবরোধ করা হলে ভোগান্তিতে পড়েন পর্যটকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনার পর পর্যটকদের সাজেক ভ্যালিতে নিয়ে যাওয়া হয়।
সর্বশেষ জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণায় সাজেকের পর্যটন কার্যক্রম আবারও স্বাভাবিক হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
এস
















