নারায়ণগঞ্জ পৌর সভার সাবেক ও বর্তমান প্রকৌশলী এবং কর্মকর্তাসহ ১৪ জনকে ১৭০ প্রকল্পের ভুয়া বিল ভাউচারে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্র মতে, অত্যন্ত গোপনীয়তার মাধ্যমে গত ৩ মার্চ দুদকের সচিব মো. মাকসুদুল হাসান খানের স্বাক্ষরিত পাঠানো চিঠিতে ওই ১৪ জনকে ১৭০টি প্রকল্প কাজের নামে ভুয়া বিলের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

দুদকের অভিযোগ থেকে অব্যাহতি প্রাপ্ত ওই ১৪ জনের মধ্যে রয়েছেন, নারায়ণগঞ্জ পৌর সভার সাবেক সহকারি প্রকৌশলী বর্তমান ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী মো. শরীফ উদ্দিন।
নারায়ণগঞ্জ পৌর সভার সাবেক সহকারি প্রকৌশলী বর্তমান কুমিল্লাহ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো.শফিকুল ইসলাম।

নারায়ণগঞ্জ পৌর সভার সাবেক সহকারি প্রকৌশলী বর্তমান মুন্সিগঞ্জ পৌর সভার নির্বাহী প্রকৌশলী খন্দকার আকতার হায়দার।

নারায়ণগঞ্জ পৌর সভার সাবেক সহকারি প্রকৌশলী বর্তমান ঘোড়াশাল পৌর সভার নির্বাহী প্রকৌশলী মো.লিয়াকত আল মোল্লা।

নারায়ণগঞ্জ পৌর সভার সাবেক উপ সহকারি প্রকৌশলী বর্তমান ছালনাইয়া পৌর সভার সহকারি প্রকৌশলী নেয়াজুর রহমান।

নারায়ণগঞ্জ পৌর সভার সাবেক উপ সহকারি প্রকৌশলী বর্তমান দোহার পৌর সভার সহকারি প্রকৌশলী মো. শাহাবুদ্দিন খান।

নারায়ণগঞ্জ পৌর সভার সাবেক উপ সহকারি প্রকৌশলী বর্তমান সোনারগাঁও পৌর সভার সহকারি প্রকৌশলী মো. শরীফ।

নারায়ণগঞ্জ পৌর সভার সাবেক সার্ভেয়ার বর্তমান গাজীপুর ডিসি অফিসের সাভেয়ার কামরুল হাসান মোল্লা।
নারায়ণগঞ্জ পৌর সভার সাবেক কার্য্য সহকারি (বর্তমানে অবসর) মো. জাকির হোসেন।

নারায়ণগঞ্জ পৌর সভার সাবেক কার্য্য সহকারি বর্তমানে নারায়নগঞ্জ সিটি করপোরেশনের কার্য্য সহকারি মো.রাশেদ মোল্লা।

নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক কার্য্য সহকারি বর্তমানে নারায়নগঞ্জ সিটি করপোরেশনের কার্য্য সহকারি মো.মনিরুজ্জামান।

নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা (বর্তমানে অবসর) মো. খলিলুর রহমান।
নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা বর্তমানে সাভার পৌর সভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শামসুদ্দিন।

নারায়ণগঞ্জ পৌর সভার সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া।
একে