ঢাকা কাস্টমস ইন্সপেক্টর (আইসিডি) ইকবাল কবীর ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত অর্থাৎ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশন সম্প্রতি দুদকের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামকে ওই কাস্টমস ইন্সপেক্টর দম্পতির অবৈধ সম্পদের অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়েছে।
একই সঙ্গে দুদকের উপপরিচালক মো. বেনজীর আহমেদকে পুরো অনুসন্ধানের বিষয়টি তদারকি করতে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে অভিযোগ রয়েছে, ঢাকা কাস্টম ইন্সপেক্টর ইকবাল কবীর ও তার স্ত্রী ইয়াসমিন কবীর অবৈধ উপায়ে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। ফলে প্রাপ্ত ওই অভিযোগের প্রাথমিক খোঁজ খবর নিয়ার পর দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
আরো জানা যায়, দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামকে দ্রুত অনুসন্ধানী প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
একে





