রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আগাম জামিন নামঞ্জুর করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চ সোমবার দুপুরে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
আব্বাসের আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বিচারপতি কে এম কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ আব্বাসের জামিনের বিষয়ে বিভক্ত রায় দেন।
এমকে





