বুধবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে বহনকারী ফ্লাইটটি মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বাংলাদেশ সময় রাত ৯টায় ফ্লাইটটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাসও দেশে ফিরছেন।
গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর পরবর্তী চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।
বিএনপির স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।
দীর্ঘ প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফেরার মধ্য দিয়ে আবারও রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তার সক্রিয় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এস