টাইঙ্গাইল জেলার মির্জাপুরের সোহাগপাড়া গ্রামে দুর্বৃত্তদের আগুনে পুড়ে মা ও তিন মেয়ের হত্যা মামলায় পুলিশ ৫জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে হানিফ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
জানা যায়,গত মঙ্গলবার মির্জাপুর উপজেলার দক্ষিণ সোহাগপাড়া গ্রামে আগুনে পুড়িয়ে হত্যা কারে মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩০), তার মেয়ে মরিয়ম (১৪), মিম (৬) ও মলি (৪)কে।
এদিকে গ্রেফতার হওয়া রিকশাচালক আলী হোসেনের আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দেওয়ার দিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর।
গতকাল বুধবার রাতে মির্জাপুরের বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে ওই মামলার প্রধান আসামি জাহাঙ্গীরের বন্ধু সুশান্ত ও খালা রহিমা বেগমকে গ্রেফতার করেছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১টায় নৃশংস এ ঘটনায় জড়িতদের বিচার দাবিতে শহরের নিরালা মোড়ে মানববন্ধন করেছে সম্মিলিত সামজিক আন্দোলন নামের একটি সংগঠন।
এতে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্বাস আলী, নিরাপদ সড়ক চাইয়ের টাঙ্গাইলের সমন্বয়কারী জাকির হোসেন, নারী নেত্রী পাপিয়া সেলিম প্রমুখ।
মির্জাপুরের সোহাগপাড়া গ্রামের প্রবাসী মজিবর রহমানের বাড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানাতে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, বিএনপি নেতা ও মির্জাপুরের সাবেক এমপি আবুল কালাম আজাদ ঘটনাস্থলে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।
একে,





