মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী খালাস চেয়ে রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) করেছেন।

আজ রোববার সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয় বলে তার আইনজীবী সূত্রে জানা যায়।

এর আগে গত বুধবার গাজীপুরের কাশিমপুর কারাগারে সাঈদীর সঙ্গে তাঁর আইনজীবীরা দেখা করতে গেলে তিনি রিভিউ করার পরামর্শ দেন।

এসএইচ