পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের (ডিজি) বিরুদ্ধে ঠিকাদারের সঙ্গে আতাত করে নিম্মমানের ডেজার মেশিন ক্রয়ের মাধমে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের চেয়ারম্যানের  সভাপতিত্বে কমিশনের নিয়মিত সভায় গত সোমবার এই বিষয়টি অনুসন্ধানের জন্য উপপরিচালক মো. আনোয়ারুল হককে নিয়োগ দেয়া হয়েছে।
এই বিষয়টি টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক প্রণব  কুমার ভট্টাচার্য্য।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের ডেজার মেশিন ও  যন্ত্রপাতি ক্রয়ের টেন্ডারে ঠিকাদারের সঙ্গে আতাত করে নিম্মমানের যন্ত্রপাতি ক্রয় করে ৫০ কোটি টাকা ভাগাভাগি করেন ডিজিসহ  সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই অভিযোগটি গত ২৬ ফেব্রুয়ারি দুদকের নজরে আসে। পরবর্তীতে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়।
[b]ঢাকা,একে, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]