রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার পাহাড়ে দুই আঞ্চলিক গ্রুপের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) উপজেলার রাউখালী ইউনিয়নের গংগ্রিছড়া এলাকায় দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, গংগ্রিছড়া এলাকায় জেএসএস (সন্তু লারমা) এবং এমএনপি’র মধ্যে গুলিবিনিময়ের ঘটনার কথা জানতে পেরেছি। এতে জেএসএস (সন্তু লারমা) দলের সম্রাট (৩২) নামের একজন নিহত হয়েছে।
তিনি বলেন, ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশের টহলদল ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে রাত ১০টা দিকে চন্দ্রঘোনা থানায় নিয়ে এসেছে।
এবিএস





