বেনাপোল পোর্ট থানার গাতিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সোমবার দুপুরে ১০ বাংলাদেশী নারী ও পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃতদের বাড়ী নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন স্থানে।

২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন একটি খবর আসে অবৈধ পথে ভারত থেকে বেশকিছু নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে,এমন ধরনের সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা গাতিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৮ পুরুষ ও ২ নারীকে আটক করে।

আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।

এমএ