২০১০-২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে বড় কোনো বিনিয়োগ হলো না, উৎপাদন বাড়ল না অথচ দেশের কলকারখানায় যন্ত্রপাতি আমদানি বেড়ে গেল কিভাবে,কমিশন খোররা অপ্রয়োজনীয় যন্তপাতি আমদানি করে কম দামে কিনে বেশি দাম দেখিয়ে এই অর্থ সুইজারল্যন্ডের ব্যাংকে পাচার করেছে বলে অভিয়োগ করেছে সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
সোমবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন,‘সুইস ব্যাংকে বাংলাদেশিদের কার কার টাকা আছে, তা ফেরত আনার উদ্যোগ নেয়া হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তা তিনি অভিমান করে দিয়েছেন। এরকম বক্তব্য তিনি এর আগেও দিয়েছেন।’
খন্দকার মাহবুব হোসেন বলেন,‘আওয়ামী লীগ সরকারের আমলে সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে।’ ‘পাচার করা টাকার মালিক কারা তাদের নাম প্রকাশ করে বিচারের আওতায় আনার’ দাবি জানান তিনি। সুইস ব্যাংকে জিয়া পরিবারের কারও টাকা নেই বলেও দাবি করেন খন্দকার মাহবুব হোসেন।
সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘সুইস ব্যাংকে বাংলাদেশিদের কার কার টাকা আছে, তা ফেরত আনার উদ্যোগ নেয়া হবে।’ তিনি আরও বলেন, ‘আর কোথায়, কার কত টাকা আছে, সে হিসাবও নেয়া হচ্ছে।’
ঢাকা,কেএ ৭ জুলাই(টাইমনিউজবিডি.কম)





