বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।
জিটুজি ভিত্তিতে কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে এই দুই কার্গো এলএনজি কেনা হবে। প্রস্তাব অনুযায়ী, আগামী ৬ ও ২২ নভেম্বর ২০২৬ তারিখে কার্গো দুটি কেনার কথা রয়েছে।
এ ক্ষেত্রে বিদ্যমান চুক্তিমূল্যের পরিবর্তে নতুন মূল্যে এলএনজি কেনার প্রস্তাব করা হয়েছে। প্রতি এমএমবিটিইউ গ্যাসের একক দর নির্ধারণ করা হয়েছে জেএমকে থেকে শূন্য দশমিক শূন্য দুই মার্কিন ডলার কম। প্রস্তাবে সুপারিশকৃত দরদাতা হিসেবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসির নাম উল্লেখ করা হয়েছে।
এদিকে, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৬ সময়ের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের আওতায় গ্যাস অয়েল (ডিজেল) ও জেট এ-১ আমদানির কার্যক্রম বাতিলের প্রস্তাবেও অনুমোদনের জন্য সুপারিশ করেছে কমিটি।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের আহ্বান করা ওই দরপত্রের চারটি প্যাকেজের মাধ্যমে এসব জ্বালানি আমদানির কথা ছিল। তবে সংশ্লিষ্ট প্রস্তাবে আমদানি কার্যক্রম বাতিলের সুপারিশ করা হয় এবং বৈঠকে তা অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।
এস
















