দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন বিটিসিএল’র সাবেক ৩ কর্মকর্তা।
বুধবার দুপুরে আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক জাফরুল হাসান তাদের জামিন মঞ্জুর করেন।
জামিন প্রাপ্তরা হলেন, বিটিসিএল’র সাবেক সহকারী বিভাগীয় প্রকৌশলী বদিউল আলম, সাবেক বিভাগীয় প্রকৌশলী হাবীবুর রহমান এবং সাবেক সহকারী প্রকৌশলী আবু হেনা মোস্তফা ছালাম।
জানাযায়, ৫৭৫ কোটি ৩৩ লাখ ৮৩ হাজার ৯৭৪ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২৯ আগস্ট রমনা থানায় সাবেক ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক মাহিদুর রহমান।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০১২ সালের নভেম্বর পর্যন্ত ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক এক্সচেঞ্জ আইপিএস ব্যবহার করে কললিস্ট মুছে ফেলে ওই টাকা আত্মসাত করে।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





