নাশকতার অভিযোগে রাজধানীর  বিভিন্ন থানায় দায়ের করা আরও  ৩ মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (১২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ আবেদন করেন।

বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে  আগামীকাল বৃহস্পতিবার খালেদার আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন ব্যারিস্টার সাকিব মাহবুব।

এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার ৩টি মামলার কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

এর আগে গত ৯ এপ্রিল খালেদার বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা নাশকতার দুই মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট।

একই সঙ্গে মামলার দুটি কেন বাতিল ঘোষণা করা হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী ও বিচারপতি আনম বশিরউল্লাহর ডিভিশন বেঞ্চ ওই আদেশ দেন।

এমবি